বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের

রিপোটার : / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারদরের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আট তরুণ। নিজেদের উদ্যোগে তারা চালু করেছেন ‘বিনা লাভের বাজার’, যেখানে বাজারদরের তুলনায় কম মূল্যে পণ্য বিক্রি করে ক্রেতাদের স্বস্তি দিচ্ছেন।

উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে বাজারটি চালু থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তা নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস—এই আট বন্ধু মিলে বাজারটি পরিচালনা করছেন। এখানে আপেল প্রতি কেজি ২৫০ টাকা, মাল্টা ৩০০ টাকা, দেশি পেঁয়াজ ৩৫ টাকা, দেশি রসুন ৬০ টাকা, চায়না রসুন ৮০ টাকা, মসুর ডাল ৮৫ টাকা, চনার ডাল ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলু ১৫ টাকা, শসা ৫৫ টাকা, গাজর ৩০ টাকা, ধনিয়া পাতা ৩০ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা এবং লম্বা আলু ২ কেজি ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাজারে কেনাকাটা করতে আসা নজমুল ইসলাম বলেন, “কাঁচা মরিচ ১৩০ টাকায় কিনেছি, যেখানে বাইরে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুও ১৫ টাকায় পেয়েছি। এখানে বাজার করে কিছু টাকা সাশ্রয় হয়েছে।”

উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি জানান, রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ানোর প্রবণতায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সেই বিবেচনায় তারা মাসব্যাপী বিনা লাভে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মানুষ কিছুটা হলেও আর্থিক স্বস্তি পান।

স্থানীয়রা বলছেন, তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান—এমনটাই মনে করছেন সচেতন মহল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর