শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পরিচিতি, সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটার : / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, সাংবাদিক সম্মাননা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির এক ব্যতিক্রমী আয়োজন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

সংগঠনের সভাপতি নির্মল এস পলাশের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এবং উপজেলা ইউসিসিএ লি. সভাপতি মো. ছরওয়ার শোকরানা।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান ও সাম্প্রতিক নেতৃত্ব নির্বাচিত হওয়ায় পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম ও পারভেজ আহমদকে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান। বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি স্থানীয় উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো দৃঢ়ভাবে তুলে ধরবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আয়োজনে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সঙ্গে নিয়ে ইফতার করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর