বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে এমপি হাজি মুজিব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (০১ মার্চ) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা Islamic Relief Netherlands ও Osman Consulting UK-এর উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং Social Aid-এর জেলা সমন্বয়কারী এস এ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন Social Aid-এর ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. আলী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।

জানা যায়, তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪২০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে।
প্রথম দিনে প্রায় সাড়ে ৪০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ লক্ষ্য করা যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর