শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ মার্চ ২০২৬) কমলগঞ্জ উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৪নং শমশেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইজাজ নিশার মুন এবং সদস্য সোয়েব আহমদকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। সিদ্ধান্তটি অনুমোদন করেন উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম ও সদস্য সচিব জুনায়েদ আব্বাসী চৌধুরী (দিনার)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর