বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারে সৌদি খেজুর বরাদ্দ নিয়ে অপপ্রচার: জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬


সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের King Salman Humanitarian Aid and Relief Center থেকে মৌলভীবাজার জেলার জন্য প্রাপ্ত খেজুর বরাদ্দ নিয়ে ছড়ানো বিভিন্ন ফটোকার্ড ও তথ্যকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১ মার্চ ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী মৌলভীবাজার জেলায় জেলা প্রশাসকের অনুকূলে মোট ১৭০ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ দেওয়া হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে ১০ মার্চ ২০২৬ তারিখে জেলার সাতটি উপজেলার মধ্যে ১৪৪ কার্টুন খেজুর উপ-বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টুন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টুন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টুন, বড়লেখা উপজেলায় ২২ কার্টুন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টুন, রাজনগর উপজেলায় ১৬ কার্টুন এবং জুড়ী উপজেলায় ১২ কার্টুন খেজুর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে দেওয়া হয়েছে।

বাকি ২৬ কার্টুন খেজুর জেলার বিভিন্ন এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসন জানায়, এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য ও ফটোকার্ড সম্পূর্ণ অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তাই এ ধরনের তথ্য প্রচার বা শেয়ার করার আগে সত্যতা যাচাই করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার জন্যও সবাইকে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর