শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই মানবিকতার প্রকৃত মূল্য নিহিত। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেখ শামীমুল আহসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমেদ জয়, কমলগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নাবিদ সালেহ, কমলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রাজিব আহমেদ এবং কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেবুব রহমান।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রবাসে অবস্থানরত কমলগঞ্জের সন্তানদের সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর