রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগ, অপপ্রচারে হয়রানির দাবি

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন গ্রামে বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে প্রবাসী আব্দুল হক (৪৮) প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, সৌদি আরবে কর্মরত অবস্থায় উপার্জিত অর্থ দিয়ে ২০১৫ সালের ২ জুলাই ২৫৭৩ নম্বর কবালা দলিলের মাধ্যমে গোপালনগর মৌজায় ৫ শতক জমি ক্রয় করেন। পরে খতিয়ান নম্বর ৭৯৯ অনুযায়ী নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। পাশাপাশি পৌরসভার অনুমোদন নিয়ে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে বসবাস করছেন।

তিনি আরও উল্লেখ করেন, জমিটির মালিকানা পূর্বে একাধিকবার দানপত্র ও বিক্রয় দলিলের মাধ্যমে হস্তান্তরের পর বৈধ প্রক্রিয়ায় সর্বশেষ মালিক হিসেবে তিনি অধিকার লাভ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের জেরে পলাশ চৌধুরী নামে এক ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।

আব্দুল হক বলেন, “প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি ক্রয় করেছি। এখন একটি স্বার্থান্বেষী চক্র আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে এবং অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের কার্যকর উদ্যোগ কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর