শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ঢাকা-সিলেট রুটে স্পেশাল ট্রেন, শ্রীমঙ্গল-কুলাউড়ায় স্টপেজ

রিপোটার : / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

ঢাকা-সিলেট রেলপথে যাত্রীদের ভোগান্তি কমাতে একদিনের জন্য একটি স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান। তিনি জানান, তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর ফলে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি এবং ‘কালনী এক্সপ্রেস’ও বন্ধ রাখা হয়। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিশেষ এই ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ডিটিও/ঢাকা কন্ট্রোলের প্রস্তাবের ভিত্তিতে রেলভবন থেকে স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
স্পেশাল ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা বিবেচনায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নেওয়া হতে পারে।
সংগ্রহিত: আরটিভি


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর