শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আলীনগরে চেয়ারম্যান রাজুর দায়িত্ব গ্রহণ, দোয়া-মিলাদ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নিয়াজ মোর্শেদ রাজু। দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যানের সুস্থতা, সফলতা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

বুলবুল আহমেদ মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আলীনগর ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক হাজী মো. আলিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ছমরু মিয়া, উপজেলা বিএনপির সদস্য মো. ইলিয়াছ মিয়া, আলীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মো. হারুন মিয়া, মৌলভীবাজার জেলা সাইবার ইউজার দল সহ-সভাপতি মো. তোফায়েল করিম চৌধুরী রুমেল এবং কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম সহ আরো অন্যানো।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা করেন। সভায় ইউপি সদস্য, মহিলা সদস্য, ইউপি সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ছলিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।”

অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসেই তিনি সাধারণ জনগণের সেবা কার্যক্রম শুরু করেন। এসময় স্থানীয়রা এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুনরায় দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান।

স্থানীয়দের মতে, দীর্ঘ বিরতির পর চেয়ারম্যানের ফিরে আসায় ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর