বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

কমলগঞ্জে ,ভাঙাচোরা সড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, জনদুর্ভোগ চরমে

বিশেষ প্রতিনিধি / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত পাকাকরণের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। আদমপুর বাজার থেকে পূর্বজালালপুর প্রবেশপথ পর্যন্ত মরহুম মুছন চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে আধকানী উপজেলার সঙ্গে যোগাযোগ ছাড়াও পূর্বজালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইতুস শরফ আল কাদির জামে মসজিদ, লতিফিয়া সিতারা বিবি মাদ্রাসা, এম এ ওহাব উচ্চ বিদ্যালয় ও তেঁতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন শিক্ষার্থীরা। এছাড়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আদমপুর বাজার এবং জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম মাহমুদ বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। বর্ষা এলেই কাঁদা ও পানিতে একেবারে বন্ধ হয়ে যায়, তখন আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়।”

আরেক বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, “স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।”

সমাজকর্মী সৌরভ আহমেদ বলেন, “এটি আদমপুর ইউনিয়ন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত পাকাকরণ করা হলে কয়েক হাজার মানুষের ভোগান্তি লাঘব হবে, মানুষ দূর্ঘটনার আশংকায় দিন কাটাবে না এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।”
তাই এলাকাবাসীর পক্ষ থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের প্রত্যাশা , বর্ষা মৌসুমের আগেই সড়কটি পাকাকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর