শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ইটসলিং রাস্তার কাজের উদ্বোধন

রিপোটার : / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগরের মতুরাপুর কবরস্থানের পাশে ইটসলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নির্জনা আক্তার হেনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা তাজুদুল ইসলাম পুতুল, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক কামরুল হাসান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল আহাদ, আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিছির মিয়া এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নির্জনা আক্তার হেনা বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই রাস্তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল আহাদ বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এমন উদ্যোগ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে। আমরা চাই কাজটি দ্রুত শেষ হয়ে সাধারণ মানুষ উপকৃত হোক।”

ইউনিয়ন বিএনপি নেতা তাজুদুল ইসলাম পুতুল বলেন, “রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এই কাজ বাস্তবায়িত হলে এলাকাবাসীর যাতায়াতে স্বস্তি ফিরবে।”

স্থানীয়রা জানান, কাজটি সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর