বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন, সরাসরি বিক্রির সুযোগে স্বস্তিতে কৃষক

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য বিভাগের তথ্যমতে, এ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে কেজিপ্রতি ৩৬ টাকা দরে মোট ৪৯১ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ২৩৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ রাখা হবে না। কৃষকেরা সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পারবেন। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

সরকারি নির্ধারিত মূল্য বাজারদরের তুলনায় কিছুটা বেশি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। ভানুগাছ এলাকার এক কৃষক জানান, “বর্তমান বাজারদরের চেয়ে সরকারি দর ভালো। তবে গুদামে ধান দিতে গিয়ে যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমি দেব বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভানুগাছ ও শমশেরনগর খাদ্য গুদামের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এর সুফল আরও বিস্তৃত হবে বলে মত সচেতন মহলের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর