শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

পেশাগত নিরাপত্তা ও মর্যাদার দাবিতে কমলগঞ্জে ঔষধ প্রতিনিধিদের প্রতিবাদ কর্মসূচি

রিপোটার : / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর নেতাকর্মীরা।

রোববার (১১ মে) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। ফারিয়া কমলগঞ্জ উপজেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মাঠপর্যায়ে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নানা বাস্তব সমস্যার চিত্র তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে ঔষধ প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করলেও বাস্তবে তাদের অনেকেই অনিরাপদ পরিবেশ, অতিরিক্ত কর্মচাপ ও পেশাগত অবমূল্যায়নের মধ্যে দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নানা ক্ষেত্রে হয়রানি ও বৈষম্যের শিকার হতে হচ্ছে।

তারা আরও বলেন, দীর্ঘ কর্মঘণ্টা, যাতায়াতজনিত ঝুঁকি এবং মাঠপর্যায়ের অনিশ্চয়তা অনেক সময় প্রতিনিধিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দ্রুত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, পেশাগত সম্মান বজায় রাখা এবং প্রতিনিধিদের প্রতি অমানবিক আচরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে ফারিয়ার নেতৃবৃন্দ বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের উপজেলা শাখার নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর