শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

কমলগঞ্জে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক

ডেস্ক রিপোর্ট / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

হাসপাতাল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা। শনিবার আলীনগর চা বাগান ফ্যাক্টরি গেটে আয়োজিত কর্মসূচিতে প্রায় এক হাজার শ্রমিক অংশ নেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, গত মার্চে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে চিকিৎসাসেবা বন্ধ রাখে। ফলে কমলগঞ্জসহ আশপাশের ৩৫টি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক ও তাদের পরিবার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, দরিদ্র চা শ্রমিকদের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। এতে মাতৃসেবা, শিশু চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবায় চরম সংকট তৈরি হয়েছে।
কমলগঞ্জ ইউএনও মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাসপাতাল চালুর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর