শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন, প্রথম দিনেই কৃষকের ৫০ হাজার টাকার ভূমি কর পরিশোধ

রিপোটার : / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Screenshot

স্মার্ট ভূমি সেবা, সুরক্ষিত নাগরিক অধিকার” এই লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং মানুষকে অনলাইনভিত্তিক সেবায় অভ্যস্ত করতে এ ধরনের মেলার আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা সাব-রেজিস্টার ফয়সাল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব আহমদ।

সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ জানান, মেলায় নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান আবেদন, জমি সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে দালালমুক্তভাবে সরাসরি ভূমি অফিস কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবা গ্রহণের আহ্বান জানান।

মেলার উদ্বোধনী দিনেই রহিমপুর ইউনিয়নের কৃষক বারিক খান ৫০ হাজার ৫ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন, যা উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এছাড়া মান্নান মিয়া ও আফিয়া খাতুন দম্পতির জমির কাবুলিয়ত ও দলিল সাব-রেজিস্ট্রি সম্পন্ন করে নামজারির প্রক্রিয়াও শুরু করা হয়।

১৯ থেকে ২১ মে পর্যন্ত চলমান এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর