বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

শ্রীমঙ্গল শাহী ঈদগাহে হাজারো মুসল্লির ঈদ জামাত অনুষ্ঠিত

রিপোটার : / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি অংশ নেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন শ্রীমঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী। জামাতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী হাজারো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপির নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের মুসল্লিরা।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া সকাল ৭টা ১৫ মিনিট ও সকাল ৮টায় আরও দুটি পৃথক জামাতে বিপুলসংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর