শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

রিপোটার : / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

উপজেলা সদর গ্রুপ কমিটির দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুরের ছলিমবাজার পরিবহন শ্রমিকদের সঙ্গে সভাপতি প্রার্থী মো. তারেক মিয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মো. তারেক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর গ্রুপ কমিটির সাবেক প্রচার সম্পাদক মো. আত্তর মিয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদর গ্রুপ কমিটির সাবেক সদস্য মো. রফিক মিয়া

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রুশন আহমেদ (মাল্লু)

উপজেলা সদর গ্রুপ কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. রমুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. তারেক মিয়া বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করব।”

বিশেষ অতিথি ও প্রধান বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক, প্রবীণ ও নবীন নেতাকর্মী, সংগঠনের সমর্থকসহ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত শ্রমিকরা সংগঠনের উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভার শেষে শ্রমিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর