বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ

রিপোটার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে শমশেরনগর রাজমহল এলাকার সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি একনালা পাইপগান উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে একজন সন্দেহভাজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রটির উৎস উদঘাটনে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, “উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন বলেন, “উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশের দাবি, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর