শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার

রিপোটার : / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে এবার মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থানের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ফুলবাড়ী চা-বাগানে দেখা মিলেছে প্রায় ১৭ ফুট দীর্ঘ এক বিশাল অজগরের। তবে প্রাণীটিকে ঘিরে সৃষ্টি হয়নি কোনো বিশৃঙ্খলা বা ক্ষতির ঘটনা। বরং শ্রমিকদের সচেতনতা ও দ্রুত উদ্যোগে বিরল এ বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ফুলবাড়ী চা-বাগানের ১৭ নম্বর সেকশনে চা-পাতা সংগ্রহের সময় ঝোপঝাড়ের মধ্যে বিশালাকৃতির অজগরটি দেখতে পান শ্রমিকরা। প্রথমে চমকে উঠলেও তারা প্রাণীটিকে আঘাত না করে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)-এর সাপ সংরক্ষণকর্মী ও গবেষক চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

সংরক্ষণকর্মীদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, আবাসস্থল নষ্ট হওয়া এবং প্রাকৃতিক খাদ্যের ঘাটতির কারণে বন্যপ্রাণীরা ক্রমেই মানুষের বসতি ও চা-বাগান এলাকায় চলে আসছে। উদ্ধার হওয়া অজগরটিও সম্ভবত খাদ্যের সন্ধানেই বাগানে প্রবেশ করেছিল।

ফুলবাড়ী চা-বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন, “শ্রমিকদের সচেতনতাই আজ প্রাণীটিকে রক্ষা করেছে। বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই এটিকে কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধারকারীদের খবর দেওয়া হয়েছে।”

লাউয়াছড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি কিছুটা অসুস্থ থাকায় বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু একটি অজগর উদ্ধারের নয়; এটি মানুষ ও প্রকৃতির মধ্যে দায়িত্বশীল সম্পর্কেরও একটি ইতিবাচক উদাহরণ। সচেতনতা থাকলে ভয় নয়, সহমর্মিতার মাধ্যমেই বন্যপ্রাণী সংরক্ষণ সম্ভব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর