শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে মাদ্রাসায় ‘কিশোরী কর্নার’ উদ্বোধন, স্বাস্থ্য ও সচেতনতায় নতুন দিগন্ত

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লতিফিয়া ইসলামিয়া সিতারা বিবি দাখিল মাদ্রাসায় কিশোরীদের স্বাস্থ্য, সচেতনতা ও নিরাপদ বিকাশ নিশ্চিত করতে ‘কিশোরী কর্নার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার সকালে ফিতা কেটে কিশোরী কর্নারের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই কর্নারটি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিলের কাছে হস্তান্তর করা হয়।
গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বার্টিন গমেজের সভাপতিত্বে এবং মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, মেডিকেল অফিসার ডা. ফারহিন সুলতানা, গুড নেইবারসের হেড অব প্রোগ্রাম আনন্দ দাস এবং মৌলভীবাজার সিডিপির চেয়ারপার্সন এ কে এম আব্দুস সালামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কিশোরী কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের জন্য এটি হবে নিরাপদ পরামর্শ ও সহায়তার একটি নির্ভরযোগ্য কেন্দ্র।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, গুড নেইবারস বাংলাদেশের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্যবান্ধব ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ছবি: কমলগঞ্জের লতিফিয়া ইসলামিয়া সিতারা বিবি দাখিল মাদ্রাসায় নবনির্মিত ‘কিশোরী কর্নার’-এর উদ্বোধন করছেন অতিথিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর