শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে কৃষকদের নতুন বার্তা: নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতার আহ্বান

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬


(কমলগঞ্জ) প্রতিনিধিঃ
নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষিচর্চার পাশাপাশি অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কমলগঞ্জ উপজেলা এ কংগ্রেসের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।
কংগ্রেসে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় কৃষকদের উদ্দেশ্যে বলেন, ফসল উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ও হরমোন ব্যবহার মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষ করে টমেটো ও অন্যান্য শাকসবজিতে কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত সময় অপেক্ষা না করে বাজারজাত করার কারণে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। একইভাবে আনারস উৎপাদনেও অতিরিক্ত হরমোন ও কীটনাশকের ব্যবহার উদ্বেগজনক।
তিনি কৃষকদের পরিমিত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে সচেতন কৃষিচর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে কৃষক, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দিপনা সরকার, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।
এর আগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমনের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর