শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

রিপোটার : / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড), কমলগঞ্জের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সমবায় সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির উদ্দিন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ওলি আহমেদ খান, উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. ছরওয়ার শোকরানা (নান্না), আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আছাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। আলোচনা সভায় জাতীয় পল্লী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর