শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোটার : / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী নাটমন্দিরে আয়োজিত অনুষ্ঠানে লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জের সভাপতি অরুন কুমার পাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ। গেস্ট অব অনার ছিলেন লোকনাথ সেবা সংঘ, মৌলভীবাজারের সভাপতি প্রাণেশ নাগ এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন রায়

লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক অলক দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্চয় দেব-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম

বক্তারা বলেন, “ধর্মীয় সংগঠনগুলো কেবল আধ্যাত্মিক চর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। লোকনাথ সেবা সংঘ আগামী দিনে সমাজকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

তারা আরও বলেন, “লোকনাথ সেবা সংঘের মূল শক্তি হলো ভক্তদের ঐক্য ও মানবসেবার চেতনা। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশনের মাধ্যমে শিল্পীরা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর