শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ সীমান্তে আবারও পুশইন: বিএসএফের ঠেলে পাঠানো তিন বাংলাদেশি উদ্ধার অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী রায়

রিপোটার : / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তিনি এ উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানের শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন চা-শ্রমিকের হাতে প্রতীকীভাবে রেইনকোট তুলে দেন। এ সময় সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে চা-পাতা উপহার দিলে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা যায়, বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর