শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ / ১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। সাপটির প্রজাতি এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা না গেলেও বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এটি বাংলাদেশে প্রথমবারের মতো সন্ধান পাওয়া কোনো বিরল প্রজাতির সাপ হতে পারে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসংলগ্ন কুঞ্জবন এলাকায় স্থানীয় লোকজন একটি অস্বাভাবিক আকৃতির সাপের বাচ্চা দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হলেও সেটিকে না মেরে নিরাপদ স্থানে আটক করে রাখেন।

পরে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষণ শেষে তারা জানান, সাপটি দেখতে অত্যন্ত বিরল প্রজাতির বলে মনে হচ্ছে। তবে সঠিক প্রজাতি নির্ধারণের জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সাপটির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে এ ধরনের সাপের এটিই প্রথম সন্ধান হতে পারে। তবে বিশেষজ্ঞদের চূড়ান্ত শনাক্তকরণ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পরবর্তীতে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপটির পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর