বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল

কমলগঞ্জে ঘরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রিপোটার : / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক অশান্তির জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমান ফুলতলী গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শফিকুর রহমান। পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ বাড়ির একটি কক্ষে গামছা দিয়ে ফাঁস নেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন।

পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সুবির বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা সংক্রান্ত কার্যক্রমসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর