বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল

কমলগঞ্জে গৃহবধূর মৃত্যুর মামলায় স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

রিপোটার : / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধূ রাজনা বেগমের মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক দুই আসামিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন রাজনা বেগমের স্বামী মো. আনোয়ার মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী তামান্না বেগম ওরফে হাবিবা।

পুলিশ জানায়, কমলগঞ্জ থানার মামলা নম্বর-১৬, তারিখ ২৯ মে ২০২৬। মামলার পলাতক আসামি আনোয়ার মিয়া ও তামান্না বেগম ওরফে হাবিবাকে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রুহুল আমীন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় করা হয়েছে। মামলায় আনোয়ার মিয়া ও তামান্না বেগম ওরফে হাবিবাকে আসামি করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়ার দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ছিল এবং তাঁদের চার মেয়ে রয়েছে। অভিযোগে রাজনাকে শারীরিক ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আনোয়ার মিয়া দ্বিতীয় বিয়ে করার পর পারিবারিক বিরোধ আরও বেড়ে যায় বলে মামলার বাদী অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, ২৫ মে ২০২৬ বিকেলে স্বামীর বাড়িতে রাজনা বেগমের সঙ্গে আনোয়ার মিয়া ও তামান্না বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজনা বেগম বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রাজনা বেগমের ভাই মো. মুক্তার মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন।

তবে মামলায় করা অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। গ্রেপ্তার দুই আসামির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর