বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জে দুই সিএনজির সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪

রিপোটার : / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমালি বেগম কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা হলেন হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজি অটোরিকশাচালক শুভ চন্দ্র। তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শ্রীনাথপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুমালি বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা হাফিজা ও নজির মিয়াকে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি সিএনজি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর