বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জে ২১ দিনব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্টঃ / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে একদল নারী নতুন দক্ষতা অর্জনের লক্ষ্যে বসেছেন প্রশিক্ষণ কক্ষে। কারও লক্ষ্য নিজের আয়ের পথ তৈরি করা, কেউ আবার স্বপ্ন দেখছেন ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার। সেই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে পোশাক তৈরির প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।

২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মসূচি ৬ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থীরা এ সময়ে পোশাক তৈরির বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক পূর্ণেন্দু কুমার দত্ত, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এবং বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম কার্যকর মাধ্যম। বিশেষ করে পোশাক তৈরির মতো কর্মমুখী প্রশিক্ষণ একজন নারীকে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি করে দিতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাত নূর বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কেবল কর্মসংস্থানের পথই তৈরি করবে না, বরং অনেককে উদ্যোক্তা হওয়ার আত্মবিশ্বাসও দেবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে অর্থনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর