বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদ্‌যাপনে আলীনগরে মতবিনিময় সভা

রিপোটার : / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ইউপি সদস্য বুলবুল আহমেদ মধুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। সভায় প্রধান অতিথি হিসেবে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিনের অনুপস্থিতিতে থানার পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন প্রতিনিধিত্ব করেন।

সভায় বক্তব্য দেন আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লক্ষীকান্ত সিংহ, যুগ্ম আহ্বায়ক আলিক মিয়া, বিএনপি নেতা আসরাফ আলী, ইকবাল হোসেন, ইউসুফ মিয়া, হারুন মিয়া, সমরু মিয়া, নিখিল কুমার সিংহ ও মহিলা ইউপি সদস্য গৌরী রানী।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, আসন্ন দুর্গাপূজা যেন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, হায়দর আলী, রইস আলী, রাম পিরিস, তবিরুন বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর