বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

কমলগঞ্জে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

রিপোটার : / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রী উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে তিনি আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ এবং মুন্সীবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

মাধবপুর শিববাজারে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও দল কাজ করছে। সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসব উদ্‌যাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য দেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন এবং শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপের সভাপতি অনিল কুমার সিংহ।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর