শনিবার, ০২ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জে জেলা প্রশাসকের পরিদর্শন: ভোটকেন্দ্র ঘুরে দেখলেন, উঠান বৈঠকে মতবিনিময়

কমলপত্র ডেস্ক রিপোর্ট | / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

কমলগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এর পরিদর্শন উপলক্ষে উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দায়িত্ব পালনের অগ্রগতি ও সমন্বয়মূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।

এছাড়া সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

উঠান বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর