শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট, কমলপত্রঃ / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চিতলিয়া ময়নার দোকান সংলগ্ন মাঠে উত্তর চিতলিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

ফেছুগঞ্জ মানিককোনা কলেজের সাবেক অধ্যক্ষ হাজী মো. আব্দুল মইজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন মানুষকে এগিয়ে নেয়। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা প্রয়োজন। কমলগঞ্জে একটি আধুনিক স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে—আপনাদের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন সহজ হবে।”

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আরশাপ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মুস্তাকিন মিয়া, জামায়াত নেতা আব্দুস সালাম, চিতলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া টুর্নামেন্টে প্রথম পুরস্কার দাতা সমাজসেবক মো. সিরাজ হোসেন রাজ এবং দ্বিতীয় পুরস্কার দাতা প্রবাসী রাবেজ মিয়াসহ ক্রীড়াপ্রেমী, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফাইনালে মুখোমুখি হয় সবুজ কুঁড়ি মধ্যেভাগ ও সমাজকল্যাণ কলেজ গেইট দল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উত্তম মুখার্জী ও মুজিবুর রহমান দুলু এবং ধারাভাষ্য দেন সাহেদ আহমেদ।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। করতালি ও উচ্ছ্বাসে মুখর পরিবেশে দর্শকরা খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, এবারের নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ৬৫টি দল অংশগ্রহণ করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর