রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

যুক্তরাজ্যে হাজী মুজিবের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের পক্ষে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুর আগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং হাজী মুজিবের নির্বাচনী সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কমলগঞ্জের প্রবীণ মুরব্বি আব্দুল আহাদ।
অধ্যাপক শেখ এম. শামিম শাহেদের সভাপতিত্বে এবং কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়ছলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. আতিকুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন—যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ এ. জে. লিমন, যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি নজরুল ইসলাম, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী টিটুসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও কমলগঞ্জ–শ্রীমঙ্গল এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর