শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিপাহ নয়, বাংলাদেশে নতুন বাদুড়বাহিত প্রাণঘাতী ভাইরাস শনাক্ত

ডেস্ক রিপোর্ট: / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬


বাংলাদেশে নিপাহ ভাইরাসের মতো উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের মধ্যে নতুন এক বাদুড়বাহিত প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিজ্ঞানীদের নতুন গবেষণায় জানা গেছে, এটি নিপাহ নয়; বরং ‘প্টেরোপাইন অরথোরিওভাইরাস’ (পিআরভি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত জার্নাল ইমার্জিং ইনফেকশাস ডিজিজ-এ এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে রহস্যজনক উপসর্গ নিয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে তীব্র জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, লালা নিঃসরণ ও গুরুতর স্নায়বিক জটিলতা দেখা যায়। আক্রান্ত সবাই অসুস্থ হওয়ার আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।
চিকিৎসকরা শুরুতে নিপাহ ভাইরাস সন্দেহ করলেও পরীক্ষায় ফল নেগেটিভ আসে। কয়েক সপ্তাহ পর রোগীরা হাসপাতাল ছাড়লেও তিনজন দীর্ঘদিন শ্বাসকষ্ট, বিভ্রান্তি ও হাঁটাচলার সমস্যায় ভোগেন। তাদের মধ্যে একজন ২০২৪ সালে অজ্ঞাত স্নায়বিক জটিলতায় মারা যান। এ ঘটনাই গবেষকদের আরও গভীর অনুসন্ধানে উদ্বুদ্ধ করে এবং শেষ পর্যন্ত পিআরভি ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।
প্টেরোপাইন অরথোরিওভাইরাস আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে শনাক্ত হলেও সেখানে সংক্রমণ ছিল তুলনামূলকভাবে মৃদু। তবে বাংলাদেশে শনাক্ত ঘটনাগুলোতে ভাইরাসটির তীব্রতা ও জটিলতা অনেক বেশি। গবেষকদের ধারণা, ভাইরাসটির জিনগত কাঠামোয় বড় ধরনের পরিবর্তন বা রি-অ্যাসর্টমেন্ট ঘটেছে, যা একে আরও শক্তিশালী ও প্রাণঘাতী করেছে।
বিশেষ করে পদ্মা নদীর অববাহিকা এলাকায় পাওয়া বাদুড়ের লালা ও মলে পিআরভির জিনগত মিল পাওয়া গেছে, যা থেকে বাদুড়কেই এই ভাইরাসের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষণার অন্যতম লেখক নিশ্চয় মিশ্র ও আরিফুল ইসলাম বলেন, কাঁচা খেজুরের রস পানের ঝুঁকি এখন আর শুধু নিপাহ ভাইরাসে সীমাবদ্ধ নয়। বাদুড়বাহিত নতুন উদীয়মান ভাইরাসগুলোও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তারা পরামর্শ দিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় শ্বাসতন্ত্র ও স্নায়বিক রোগ নির্ণয়ে নিপাহর পাশাপাশি পিআরভি পরীক্ষাকেও নিয়মিত অন্তর্ভুক্ত করার।
একই সঙ্গে সাধারণ মানুষকে কাঁচা খেজুরের রস পান থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গবেষকদের মতে, এই নতুন বৈজ্ঞানিক তথ্য নিপাহের পাশাপাশি আরেকটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি নিতে দেশের স্বাস্থ্য বিভাগের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর