রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

চা শ্রমিকদের উন্নয়নে প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু

শ্রীমঙ্গল প্রতিনিধি / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মো. মহসিন মিয়া মধুর সমর্থনে চা শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রার্থী মহসিন মিয়া মধু।

বক্তব্যে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি চা শ্রমিকদের সন্তানদের জন্য সুশিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে স্বল্পমূল্যে বিদ্যুৎ সরবরাহ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটা প্রবর্তন এবং সময়োপযোগী মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন জরুরি। নির্বাচিত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

সমাবেশে চা শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর