রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

কমলগঞ্জে ধানের শীষের পক্ষে টানা পথসভা ও গণমিছিল, শ্রীমঙ্গলে বিশাল জনসভা

মৌলভীবাজার সংবাদদাতা: / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর পক্ষে গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলায় টানা নির্বাচনী পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া, ৭ নং আদমপুর ইউনিয়নের ৬ নং ছনগাঁও ওয়ার্ড, ৫ নং সদর ইউনিয়নের সরইবাড়ি করিমবাজার, ৭ নং বেড়াছড়া ওয়ার্ড, বেড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, বনগাঁও রেনুর দোকান, রাসটিলা গ্রাম, বাঘমারা গ্রাম এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় পৃথক পৃথকভাবে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে, একই দিনে শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পুরান বাজারে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
জনসভায় প্রধান বক্তা ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ-আমেরিকার সমন্বয়ক জনাব কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব দুরুদ আহমদ, সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির নেতা জনাব ফয়জুল করিম ময়ূন।
সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব নুরুল আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন জনাব অলি আহমদ খাঁন।
জনসভায় বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর