শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল প্রতীক)।
গত কয়েকদিন ধরে চলমান প্রচারণার অংশ হিসেবে তিনি চা শ্রমিক অধ্যুষিত এলাকায় সাধারণ ভোটার ও নারী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং নারী শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে মো. মহসিন মিয়া মধু বলেন, শ্রমিকদের সংকটে তিনি অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নারী শ্রমিকদের সন্তানদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন এবং ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এছাড়া তিনি এলাকাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান। প্রচারণায় তাঁর পরিবারের সদস্যরাও অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর