বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরীকে নাগরিক সংবর্ধনা জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ

শেষ প্রচারণা দিবসে কমলগঞ্জজুড়ে ধানের শীষের প্রার্থী হাজি মুজিবের গণসংযোগ ও জনসভা

রিপোটার : / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেষ প্রচারণা দিবস ৯ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

শেষ প্রচারণার এই দিনে তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন, শমশেরনগর ইউনিয়ন, পথনউষার ইউনিয়নের শহীদনগর বাজার, রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার এবং ভানুগাছ রেলওয়ে স্টেশন পার্কিং এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসভায় অংশ নেন। প্রতিটি কর্মসূচিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে হাজি মুজিব ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। জনগণের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ এলাকার চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতেও কাজ করেছে এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে।

জনসভাগুলোতে বক্তারা বলেন, শেষ প্রচারণা দিবসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে,কমলগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তারা নির্বাচনের দিন সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, শেষ প্রচারণা দিবসে কমলগঞ্জ –শ্রীমঙ্গল উপজেলার আরও বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর