রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

৫৫ বছরের অধ্যায়ের অবসান, মৌলভীবাজার-৪ এ নতুন সমীকরণ

বিশেষ প্রতিনিধি / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার: দীর্ঘ ৫৫ বছরের রাজনৈতিক ধারাবাহিকতায় পরিবর্তন এনে মৌলভীবাজার-৪ আসনে জয় পেয়েছে বিএনপি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের প্রাধান্য ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারা ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা হাজী মুজিব পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ের রেকর্ড গড়েছেন।

স্থানীয় ভোটারদের ভাষ্য, কৃষি সহায়তা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক প্রতিশ্রুতি এবং প্রার্থীর দীর্ঘদিনের ব্যক্তিগত যোগাযোগ এ বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকের মতে, এটি শুধু একটি নির্বাচনী ফল নয়—বরং দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ইঙ্গিত।

এই ফলাফলের মধ্য দিয়ে মৌলভীবাজার-৪ আসনের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর