শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬


মৌলভীবাজারের -এ ভুরভুরিয়া খাল রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বাড়ছে। সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বাড়ানো জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌর প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর