রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

শ্রীমঙ্গলে এমপি মুজিবুর রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমপির সঙ্গে মতবিনিময় করেছেন । সোমবার রাতে শহরের একটি হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদসহ স্থানীয় সুধীজন।

মতবিনিময়কালে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার প্রায় ৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ দুটি উপজেলায় মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী ছাড়াও ২৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করেন, যাদের অনেকের আত্মীয়-স্বজন উভয় দেশেই রয়েছে।

তিনি নৃ-গোষ্ঠী ও বাঙালি শিক্ষার্থীদের জন্য আইসিসিআর স্কলারশিপ বৃদ্ধি, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন।

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ বলেন, উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

এর আগে সন্ধ্যায় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর