শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

লাউয়াছড়ার গভীর বনে বিকল ‘কালনী এক্সপ্রেস’, শতাধিক যাত্রী দুর্ভোগে

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকা পড়ে রয়েছে। শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে বনের মাঝখানে দাঁড়িয়ে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করে ভানুগাছ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে গভীর অরণ্যের মাঝখানে ট্রেনটি থেমে যায়।

নির্জন বনের মধ্যে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ যাত্রী উদ্বেগ ও দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী পরিস্থিতি নিয়ে আতঙ্কও প্রকাশ করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে রাত ৯টার দিক থেকে ট্রেনটি লাউয়াছড়া এলাকায় আটকে আছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি সচল হয়ে ভানুগাছ স্টেশনে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি সচল করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর