শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জ প্রতিনিধি / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে অন্তত তিনটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে গেলে উপজেলার বিভিন্ন স্থানে গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে লাইনের ওপর পড়ে। এতে বিদ্যুৎ লাইনের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে যায়।

এ ছাড়া উপজেলার আরও কয়েকটি স্থানে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ঝড়ের ফলে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ঝড় থেমে যাওয়ার পর মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন ও সরঞ্জাম মেরামতের কাজ শুরু করেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, “কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।”

তিনি আরও জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে বিদ্যুৎ বিভাগের টেকনিক্যাল টিম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর