শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে দারুল কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী, শিক্ষার্থীদের ড্রেস বিতরণ

কমলপত্র ডেস্ক / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গাউছিয়া সুবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মাসব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাদ্রাসা শাখার সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিছফা উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমেদ, ট্রাস্টের মাদ্রাসা শাখার কোষাধ্যক্ষ রাজন আবেদীন রাজু, সমাজসেবক শাহেদ আহমদ ও মো. জিলাম খান এবং কাতার প্রবাসী মাওলানা শফিকুর রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী এরশাদ আলী। তিনি বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং এটি সফলভাবে পরিচালিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী শাকির আহমেদের সৌজন্যে ২৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মাদ্রাসার ইউনিফর্ম বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত ঈমানের গুরুত্বপূর্ণ অংশ এবং এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। পরে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

শেষে আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর