শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনু শব্দ কর (৬৫) মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, বিকেল ৫টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর