বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

কমলগঞ্জে বসতঘরে ১৪ ফুটের অজগর, রাতেই লাউয়াছড়ায় অবমুক্ত

ডেস্ক রিপোর্ট / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরে ঢুকে পড়া প্রায় ১৪ ফুট লম্বা বিশাল অজগর সাপ ঘিরে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। তবে আতঙ্ক নয়, সচেতনতার পরিচয় দিয়ে বন বিভাগকে খবর দেওয়ায় শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে বিরল এই বন্যপ্রাণীটি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের এ ঘটনা ঘটে লাউয়াছড়া বনসংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকায়। স্থানীয় বাসিন্দা মিজান মিয়ার ঘরে হঠাৎ করেই ঢুকে পড়ে প্রায় ৪০ কেজি ওজনের অজগরটি।
খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় রাত ১২টার দিকে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, “সাপটি আকারে বড় হলেও সম্পূর্ণ সুস্থ ছিল, তাই কোনো ঝুঁকি ছাড়াই সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
পরে বন বিভাগের তত্ত্বাবধানে একই রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, “মানুষ আতঙ্কিত হয়ে ক্ষতি না করে দ্রুত খবর দেওয়ায় সাপটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি বন্যপ্রাণী সংরক্ষণে ইতিবাচক দৃষ্টান্ত।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর