বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

শ্রীমঙ্গলে স্টাফ কোয়ার্টার থেকে ‘কালনাগিনী’ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে -এ অবমুক্ত করা হয়।

সোমবার (তারিখ) রাত প্রায় ৮টার দিকে কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক।

জানা যায়, হঠাৎ করে ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান।

ঘটনাটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করে।

রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, “কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, আবাসিক এলাকায় বন্যপ্রাণী দেখা দিলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর