শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাকে সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষ কর্মশালা। রবিবার (১২ এপ্রিল) কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী এই আয়োজনে মূল প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার ও উত্তম কৃষি চর্চা।
রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার যখন মাটির উর্বরতা ও মানবদেহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই ব্রাক কৃষকদের হাতে তুলে দিচ্ছে নিরাপদ বিকল্প। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কীভাবে ক্ষতিকারক পোকা দমন করা যায় এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় ​উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার সন্দীপনা সরকার, ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ আনিছুর রহমান, সিলেট জেলার টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মোঃ রুহুল আমিন, ব্রাক সিডের কমলগঞ্জ উপজেলার বীজ ডিলার প্রনয় পাল প্রমূখ।
​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন মৌলভীবাজার জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার।
এই কর্মশালার অন্যতম প্রাণশক্তি ছিল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৬৫ জন মডেল কৃষক ও কৃষাণী।
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার, জয়ন্ত কুমার রায় বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন এখন সময়ের দাবি। ব্রাকের এই উদ্যোগ আমাদের কৃষকদের আধুনিক ও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর