শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ঘিরে প্রতিবাদে নেমেছেন সহকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা। মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (১৩ এপ্রিল) শহরের কলেজ রোড এলাকায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরেই এ মামলা করা হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, স্বাক্ষর জালিয়াতি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সত্য প্রকাশ করায় সাংবাদিককে আইনি হয়রানির মুখে পড়তে হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মামলা-হামলার আশ্রয় নেওয়া হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।” তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর